empty
 
 
03.02.2026 10:43 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৩ ফেব্রুয়ারি

বিটকয়েনের মূল্য প্রায় $74,500-এর সর্বনিম্ন থেকে প্রত্যাবর্তন করে বর্তমানে প্রায় $78,300 লেভেলে ট্রেড করছে। ইথেরিয়ামের মূল্যও গতকাল বৃদ্ধি পেয়েছে; তবে দীর্ঘমেয়াদে এই ঊর্ধ্বমুখী মুভমেন্ট বজায় থাকবে বলে বিবেচনা করা হচ্ছে না।

This image is no longer relevant

গতকাল ট্রেডাররা হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকের দিকে দৃষ্টিপাত করেছিল, যেখানে ক্রিপ্টো খাত ও ব্যাংকিং খাতের প্রতিনিধি একত্রিত হয়েছিলেন। বৃহৎ ক্রিপ্টো ট্রেডিং গ্রুপ কয়েনবেস ও বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিরা আলোচনা করেছেন কীভাবে স্টেবলকয়েনে রিওয়ার্ড বিতরণ করা উচিত এবং কয়েনবেসের মতো তৃতীয় পক্ষকে এসব রিওয়ার্ড অফার করতে দেওয়া উচিত কি না। ব্লকচেইন অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক সামার মারসিংগার বলেছেন, "হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকটিতে ডিজিটাল অ্যাসেট মার্কেটের আইনি কাঠামো নিয়ে দ্বিদলীয় আইনপ্রণয়ন বিষয়ক সমাধান খোঁজার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি পরিলক্ষিত হয়েছে, এবং আমরা প্যাট্রিক হার্কিন্সের নেতৃত্ব ও অংশীজনদের একত্রিত করে মূল প্রশ্নগুলোর ওপর কাজ করার জন্য প্রশাসনের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।"


গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই বৈঠকে উভয়পক্ষ গঠনমূলকভাবে আলোচনা সম্পন্ন করেছে এবং এবার ব্যাংকিং খাতের প্রতিনিধিরাই সংখ্যায় কম ছিল। এছাড়া ভবিষ্যৎ বৈঠকের সম্ভাবনা নির্ধারিত হয়েছে, কারণ হোয়াইট হাউস প্রত্যাশা করছে এই বৈঠকের অংশগ্রহণকারীরা সিদ্ধান্ত গ্রহণ ও আপসমূলক মতবিনিময়ের জন্য প্রস্তুত হয়ে আসবেন। ব্যাংকিং প্রতিনিধিরা আপসে নমনীয়তার অভাব দেখিয়েছেন—ফলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে গুজব রয়েছে যে সময় নিয়ে হয়ত যেকোনো আপসে পৌঁছানো সম্ভব। এই ঘটনাগুলোর প্রভাবে বিটকয়েনের মূল্যের উপর কোনো তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দেখা যায়নি।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত বিটকয়েন ও ইথেরিয়ামের উল্লেখযোগু দরপতনগুলোকে কাজে লাগাব, আশা করছি যে দীর্ঘমেয়াদে মার্কেটের বুলিশ প্রবণতা বিকাশ চলমান রয়েছে, যা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়নি।

স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলীর বিবরণ নিচে দেয়া হল।

বিটকয়েন

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $80,300-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $79,100-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $80,300-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $78,000 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $79,100 এবং $80,300-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $76,700-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $78,000-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $76,700-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $79,100 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $78,000 এবং $76,700-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,407-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,355-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,407-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,304 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,355 এবং $2,407-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,239-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,304-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,239 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,355-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,304 এবং $2,239-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.