আরও দেখুন
যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে অবস্থান করছিল তখন এই পেয়ারের মূল্য 160.22 লেভেল টেস্ট করেছিল—যা এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। সেই কারণে আমি এই পেয়ারের লং পজিশন ওপেন করিনি।
আজ সকালে হরমুজ প্রণালীতে জাজাহ চলাচল পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তি হওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার ফলে মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দর বৃদ্ধি পেয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যে কার্যত যুদ্ধের অবসান ঘটেছে। এই খবরের প্রভাবে ফিনান্সিয়াল মার্কেটগুলোতে ইতোমধ্যেই ইতিবাচক পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। প্রধান তেল আমদানিকারক দেশ হিসেবে জাপান জ্বালানি তেলের সরবরাহের স্থিতিশীলতার উপর ব্যাপকভাবে নির্ভরশীল—পারস্য উপসাগরীয় অঞ্চলে ভূ-রাজনৈতিক হুমকি হ্রাস পেলে অনিশ্চয়তা দূর হয় এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীদের মার্কিন ডলারের উপর নির্ভর করার প্রয়োজন কমে যায়। এই পরিস্থিতিতে ইয়েনের দর সাধারণত বৃদ্ধি পেতে শুরু করে। হরমুজ প্রণালী পুনরায় অবরোধমুক্ত হওয়ার বিষয়টিও মার্কিন ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের একটি নতুন পর্যায় সূচিত করেছে। যেসব বিষয় সমাধান হয়নি সেগুলো পুরোপুরি সমাধান করা না হলেও স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তিটি সংঘাত উত্তরণের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
স্বল্পমেয়াদে ইতিবাচক প্রবণতা বজায় থাকলে ইয়েনের আরও দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। তবে সবকিছুই ভবিষ্যৎ আলোচনার ফলাফল এবং উভয়পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছানোর সক্ষমতার উপর নির্ভর করবে।
দৈনিক কৌশল হিসেবে আমি প্রধানত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর মনোযোগ দেব।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 160.50-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 160.15-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 160.50-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 159.98-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 160.15 এবং 160.50-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 159.98-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 159.70-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের বিক্রেতারা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 160.15-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 159.98 এবং 159.70-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।