আরও দেখুন
ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা বজায় থাকায় আমি যে লেভেলগুলোর কথা উল্লেখ করেছিলাম সেখানে এই পেয়ারের মূল্য পৌঁছায়নি, তাই দিনের প্রথমার্ধে আমি কোনো ট্রেড ওপেন করিনি।
স্পষ্টতই, আরও একদিন মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা বজায় রয়েছে, কারণ মার্কেটে উল্লেখযোগ্য কোনো প্রভাবক বা চালিকাশক্তি নেই। দিনের দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রের 'এক্সিস্টিং হোম সেলস' এবং 'এনএফআইবি (NFIB) স্মল বিজনেস অপ্টিমিজম ইনডেক্স' প্রকাশিত হবে। বিদ্যমান বাড়ি বিক্রির পরিসংখ্যান থেকে বোঝা যায় যে উচ্চ সুদের হার আবাসন বাজারের চাহিদাকে কীভাবে প্রভাবিত করছে; অন্যদিকে, এনএফআইবি সূচকটি অর্থনীতির বিষয়ে ক্ষুদ্র ব্যবসাগুলোর আস্থার প্রতিফলন ঘটায়। উভয় প্রতিবেদনই ভোক্তা ও ব্যবসায়িক কার্যক্রমের অবস্থা সম্পর্কে বাড়তি ধারণা দেয়। তবে ইউরোর আরও দরপতনের ঝুঁকি থেকেই যাচ্ছে। আসন্ন প্রতিবেদনগুলোর শক্তিশালী ফলাফল মার্কিন ডলারের দর বৃদ্ধি ঘটাতে পারে এবং ইউরোর দরপতন দীর্ঘায়িত করে EUR/USD-এর ওপর চাপ সৃষ্টি করতে পারে; বিপরীতে, হতাশাজনক ফলাফল ইউরোর জন্য অনুকূল হতে পারে। ফেডারেল রিজার্ভ সম্প্রতি মুদ্রানীতির ব্যাপারে হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের সংকেত দেয়ার কারণে মার্কিন ডলার শক্তিশালী অবস্থানে থাকায় ইউরোর নিম্নমুখী প্রবণতা কাটিয়ে ওঠা কঠিন হবে এবং এটির মূল্যের মুভমেন্ট মূলত মার্কিন ডলারের মূল্যের মুভমেন্টের ওপরই নির্ভর করবে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1571-এর (চার্টে গাঢ় সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1547-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1571-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন মার্কিন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1529-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1547 এবং 1.1571-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1529-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1507-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন মার্কিন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1547-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1529 এবং 1.1507-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।