আরও দেখুন
যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 159.10-এর লেভেল টেস্ট করেছিল, যা মার্কিন ডলারের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 15 পিপস হ্রাস পেয়েছে।
সামান্য কারেকশনের ফলে USD/JPY-এর মূল্য নিম্নমুখী হওয়া সত্ত্বেও, গতকাল ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছে। স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে "অর্থনৈতিক ডি-ডে" (অর্থনৈতিক কিয়ামত)-এর ঘোষণা দেয়ায় তা এই কারেন্সি পেয়ারের প্রতি চাহিদা পুনরুদ্ধারে সহায়তা করেছে, যার আওতায় ৬০টিরও বেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইয়েনের ওপর এই ঘোষণার বড় কোনো প্রভাব পড়েনি বা মার্কেটে কোনো তীব্র ওঠানামা দেখা যায়নি; ফলে USD/JPY পেয়ারের মূল্য আগের কাছাকাছি লেভেলেই স্থিতিশীল ছিল এবং এরপর পুনরায় ঊর্ধ্বমুখী হতে শুরু করে। ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়লে সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে ইয়েন উপকৃত হতে পারত; কিন্তু সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের উল্লেখ না থাকায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ সন্ধানে ইয়েনের দিকে ঝুঁকে পড়েননি।
USD/JPY-এর মূল্যের পরবর্তী মুভমেন্ট মূলত যুক্তরাষ্ট্র ইরানের ওপর কেবল কথার লড়াইয়ের পরিবর্তে প্রকৃত চাপ প্রয়োগের পথে এগোয় কি না তার ওপর নির্ভর করবে; কারণ একমাত্র তেল সরবরাহকে কেন্দ্র করে পরিস্থিতির প্রকৃত অবনতিই মার্কেটকে আলোড়িত করতে সক্ষম। একই সাথে, কেবল মৌখিক পদক্ষেপের কারণেই জাপানি ইয়েনের দর স্থিতিশীল রয়েছে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 159.72-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 159.43-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 159.72-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 159.25-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 159.43 এবং 159.72-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 159.25-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 158.97-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 159.43-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 159.25 এবং 158.97-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।